শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 189

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে ২-১ গোলে হারের মধ্য দিয়েই জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।

ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেইমারের অবসরের খবর জানান। রোমানোর উদ্ধৃতি অনুযায়ী, নেইমার বলেন, “আমি চেষ্টা করেছিলাম, সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই শেষ হলো। সবকিছু এখন শেষ।”

২০১০ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হওয়া নেইমার চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বকাপ শিরোপা জিততে না পারলেও জাতীয় দলের হয়ে গড়েছেন একাধিক কীর্তি। ২০১২ সালের অলিম্পিকে রৌপ্য এবং ২০১৬ সালে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলের জার্সিতে ১২৯ ম্যাচে রেকর্ড ৮০ গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

চলতি বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত একাদশে জায়গা পাননি নেইমার। মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোলটি করেন। তবে তার সেই গোলও ব্রাজিলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি।

অন্যদিকে, ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে।

নিউজটি শেয়ার করুন

About Author Information
More News Of This Category

জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

প্রকাশিত : সোমবার, ৬ জুলাই ২০২৬